কবিতার জন্মভূমি কবির হৃদয়ক্ষেত্র। সৌন্দর্য অনুভূতি, চরম উৎকর্ষ সৃজনের দ্বারা জগতের মানুষের চিত্ত শুদ্ধি ও পবিত্র করা যায়। কবি তাঁর মানসরসে সিঞ্চিত হয়ে কাব্যে সুর মাধুর্যে কান্ত-কোমল শব্দের ব্যঞ্জনা সৃজন করে অলৌকিক আনন্দ অনুভব করেন। আর এই নান্দনিক কৌশলের অভিপ্রায়ে অরুণোদয় কাব্যগ্রন্থে বিষয়বস্তুর প্রগাঢ়তা, আঙ্গিকগত অভিনবত্ব এবং এর সাথে সমন্বিত হয়েছে গভীরতম সঞ্চারী চিত্রকল্প। তাছাড়া এই কাব্যে বিধৃত হয়েছে আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা, হাহাকার, ব্যক্তি মানবের নিঃসঙ্গতা, কবি হৃদয়ের অনুভূতিতে জীবন ও জগতের রহস্যঘন মাহাত্ম্য সন্ধানে এক অপ্রতিম কাব্যভাষার প্রকাশ। কাব্যপাঠে পাঠকচিত্তে আনন্দের সঞ্চার অনুভূত হলে কবির প্রয়াস সার্থক হবে।







Reviews
There are no reviews yet.