শিল্পসফল একটি নাট্যোপন্যাস। এই নাট্যোপন্যাসের ইতিহাস, পটভূমি, চরিত্র, বিষয় ইত্যাদি সংগ্রহ করা হয়েছে বঙ্গমগধ থেকে। ধর্মের রাজনৈতিক ঈশ্বর বা আর্যপুরাণে যে-জাতিকে ইতিহাস গড়ার কাজে নির্বাচন করেনি এই নাট্যোপন্যাসটি সে-জাতিকেই গুরুত্ব দিয়েছে। আর্যপুরাণে উপেক্ষিত জাতি এই নাট্যোপন্যাসের কেন্দ্রবিন্দু; কারণ, এই জাতি ইতিহাসেরই অন্তর্গত। পুণ্যসঞ্চয় ছাড়াও আর্যপুরাণ পাঠের নির্ভেজাল ঐতিহাসিক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু বঙ্গমগধের রূপকাহিনি বর্ণনায় অবর্ণিতই থেকে গেছে; শুধু এই অঞ্চলের মানুষগুলোকে ‘পক্ষী’র সঙ্গে তুলনা করে তার কয়েকটি পঙ্ক্তি খরচ করা হয়েছে মাত্র। এই অঞ্চলের মানুষগুলোকে অবশ্যই কঠিনভাবে উপেক্ষা করে রচিত হয়েছে আর্যপুরাণ। তাই এই নাট্যোপন্যাসে অন্তর্ভুক্ত হয়েছে, যা এর দৃষ্টিকোণ, এই অঞ্চলের মানুষ আর মহারাজাধিরাজরা। আর্যপুরাণে যারা উপেক্ষিত, এখানে তারা উজ্জীবিত; পাঠকের উপভোগের বিষয় হয়ে ওঠে।







Reviews
There are no reviews yet.