আফ্রকিার বপিন্ন জনপদে

Stock: In Stock
SKU:978 984 526 175 3
Sale ends in:

৳ 185.00

Buy Now
Compare

সিয়েরা লিওনে মার্কিন পরিচালক এডওয়ার্ড জিকের বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘ব্লাড ডায়মন্ড’-এর বহুল আলোচিত নিষ্ঠুর সংলাপটিও অনেকেরই জানা। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে হীরা ও অন্যান্য খনিজ সম্পদ নিয়ে গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি এ চলচ্চিত্রে সশস্ত্র বিদ্রোহী বাহিনী রেভুলিউশনারি ইউনাইটেড ফোর্স বা আরইউএফের সদস্যরা তাদের প্রতিপক্ষ দলের এক বেসামরিক ব্যক্তির দুইহাত চেপে ধরে রেখেছে আর তাদের নেতা ভারী ও ধারালো অস্ত্র হাতে প্রশ্ন করছে, ‘শর্ট সিøভ অর লং সিøভ?’ অর্থাৎ পুরো হাত, না অর্ধেকটা কেটে বাদ দেবো?‘ব্লাড ডায়মন্ড’ চলচ্চিত্রটি তৈরি হয় ২০০৬ সালে; কিন্তু তার চার বছর আগেই ২০০২ সালের জুনে ওই সংলাপ এবং প্রায় ১০ হাজার লোকের হাত হারানোর কাহিনি খোদ সিয়েরা লিওন থেকেই জেনে আসি। যারা হাত হারিয়েছে এবং যারা ওই নিষ্ঠুরতার জন্য দায়ী, তাদের কয়েকজনের সঙ্গে সেই সময় কথাও হয়।আইভরি কোস্টে দেখা হয় দোজোদের সাথে। ‘দোজো’ শব্দটির অর্থ হচ্ছে শিকারি। শোনা যায়, পশ্চিম আফ্রিকার এদেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গলে বসবাসকারী ওই দোজো গোত্রের যোদ্ধারা শত্রুকে কবজায় পেলে জ্যান্ত বুক চিরে কলিজা টেনে বের করে চিবিয়ে খায়। কড়ির অলংকার, হাড়গোড় ও শিকড়-বাকড়ে সজ্জিত ওই যোদ্ধারা বিশ্বাস করে, বিশেষ কতকগুলো শর্ত পালনের মাধ্যমে তারা অলৌকিক শক্তির অধিকারী। শত্রুর বুলেট তাদেরকে স্পর্শ করতে পারবে না। আর ডিআর কঙ্গো ভ্রমণের সময় ইতুরির রেইন ফরেস্টে পিগমিদের সম্পর্কে যা শোনা গেল তা সত্য বলে ধারণ করা কষ্টকর। তাদের অনেককে বন্যপ্রাণীর মতো শিকার করে পুড়িয়ে খেয়েছে তাদেরই দেশের বিভিন্ন গোষ্ঠীর মানুষ। সেসকল নরখাদকের বিশ্বাস, পিগমিদের মাংস খেলে বিশেষ ঐন্দ্রজালিক ক্ষমতা লাভ করবে তারা। এসব কারণে পিগমিরা সাধারণত লোকালয় এড়িয়ে চলে। একেবারে কাছ থেকে দেখা; ঘ্রাণ ও স্পর্শে অনুভব করা  এ ধরনের নানা অভিজ্ঞতার সমন্বয়ে এই ভ্রমণকাহিনি ‘আফ্রিকার বিপন্ন জনপদে’।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আফ্রকিার বপিন্ন জনপদে”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart