মানুষের নিজেকে দেখার উপায় দুটি। প্রথমত আয়না। দ্বিতীয়ত গার্লফ্রেন্ড। এই কথাটা অ্যারিস্টটলের বলে যাওয়ার কথা ছিল। হয়তো বলে গেছেন। আমাদের কাছে আসেনি। এটা ভেবে বের করেছে আরেকজন। তার মতে, আয়না দেখায় বুকের ওপরে শার্টের বোতাম খোলা। গার্লফ্রেন্ড দেখায় বুকের ভেতরে প্রেম আর প্রেম। ভেতর-বাহির কমপ্লিট প্যাকেজ! নিজে নিজে কি এভাবে দেখা সম্ভব ছিল! আয়না আসক্ত এক জীবনের গল্প এবং তার সাথে মিশে থাকা অনেকগুলো জীবনের গল্প নিয়ে এই উপন্যাস। কে জানে এই বইটিই হয়তো পড়তে পড়তে অলক্ষেই আয়না হয়ে উঠবে আপনার কাছে!







Reviews
There are no reviews yet.