আহত ফুলের কথা

Stock: In Stock
SKU:978 984 526 236 1
Sale ends in:

৳ 100.00

Buy Now
Compare

পূজা করলেই আমি দেবতা।আর না করলেই মাটির পুতুল। এ যে প্রেমিকের স্বরূপ।তবে আমাকে ভালোবেসে দেখো। একদিন ধুপ জ্বেলে আকুতি নিয়ে বসো। মিনতি করে আমাকেই চেয়ো দেখো; আমি কতটা স্বর্গ দিই তোমাকে-তুমি নিতে পারবে না। ঘাবড়ে যাবে প্রেমে। শিশির হয়ে ঝরবে দেহের অণুতর চাওয়া-পাওয়ায়।হ্যাঁ, মানুষ হাসতে শেখেনি, ভালোবাসতে শেখেনি। তবে মানুষকে ভালোবাসা শেখানো সম্ভব। অপমান, অবজ্ঞা, তাচ্ছিল্যের মাঝে গোলাপ ফুটবে এমনটা ভাবা বোকামি। ভালোবাসার বিনিময়, অর্জন শুধু ভালোবাসাতেই সম্ভব।এই নশ্বর গ্রহটা হচ্ছে নেশার গ্রহ। অক্সিজেনের মাঝে ডুবে থেকেও আমরা যেমন বুঝি-না তলিয়ে আছি অক্সিজেনের অতলে, তেমনি এত এত নেশার মাঝে থেকেও বুঝি-না কতটা নেশার সাগরে আমরা ডুবে আছি প্রতিনিয়ত। সবকিছু ছিন্ন করা মানুষের পক্ষে কঠিন কিছু না-কিন্তু নেশার বাঁধন ছিন্ন করা পুণ্যবানের পক্ষেও সম্ভব না। বিষয়টা বুঝিয়ে বললে এমন দাঁড়ায় : কেউ আছে মায়ার নেশায়, কেউ বাঁচে তার বিকৃত কাজের নেশায়, কেউ খুনের নেশায়, কেউ প্রেমের নেশায়, কেউ টাকার নেশায়, কেউবা আছে রক্তের নেশায়, কেউ মানুষের কল্যাণের নেশায়।নেশা-মোহের মাঝেই মানুষের প্রকৃত বেঁচে থাকা। যার সবকিছুর নেশা শেষ এই গ্রহে, সব মোহের ঘোর যার কেটে গেছে, তার কাছে সব পানসে মনে হয়। আত্মহত্যা তখন তার কাছে মুক্তির আলিঙ্গন । সেক্ষেত্রে আক্ষরিক অর্থে যারা মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি নামক মাদক সেবন করে তাদের নেশাখোর বললেও ভাবগতভাবে এই পৃথিবী নামক গ্রহের সবাই নেশাখোর। কোনো নেশা সর্বনাশের সর্বশেষ। কোনটা দেয় মুক্তি। তবে খারাপের নেশার হাতছানিতেই পৃথিবীতে জন্মানো মানব ফুলগুলো আহত হয়ে বাকিটা জীবন কাতরাতে থাকে।‘আহত ফুলের কথা’ কাব্যগ্রন্থের গল্পের ছলে কবিতাগুলো পাঠকরা একজন কট্টর নেশাখোর কিংবা উন্মাদের প্রলাপ বলতে পারেন, যার সব দোষত্রুটি ক্ষমা করা যেতেই পারে। কারণ যে উন্মাদ প্রলাপ গায় তার সব কথা তাচ্ছিল্যের বাতাসেই উড়িয়ে দেওয়া যায়। সেকথায় শিল্পগুণ খোঁজা দুষ্কর। তার কথার মাত্রা কিংবা ছন্দ খুঁজবে অসুস্থ মানুষ। তবে উন্মাদের মাঝেও যখন উচ্চমার্গের দর্শনিক ভর করে তখন সে এসব কথা মানুষকে শোনাতে চায়।মানুষের সেসব কথা থেকে কিছু নেওয়ার আছে। নিলে ক্ষতি কী? হয়তোবা এসব প্রলাপ থেকেই উন্মাদ বাতলে দেয় উন্মাদ না-হওয়ার পথ।আপনার সেই উন্মাদকে গালি দেওয়ার একশো পার্সেন্ট অধিকার আছে। তার কথা গ্রহণ করা না-করার পছন্দ-অপছন্দ একান্তই আপনার ব্যক্তিগত। তবে যে প্রলাপ বকতে ভালোবাসে তাকে প্রলাপ বকতে দিন। এতটুকু কৃপা নাহয় অধমকে করলেন।

কামরুল হাসান

Reviews

There are no reviews yet.

Be the first to review “আহত ফুলের কথা”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart