‘আয়রে আমার ছেলেবেলা’ বইয়ের প্রতিটি ছড়ার মাঝে ছড়িয়ে আছে ছেলেবেলার গন্ধ।ছড়িয়ে আছে ইশকুল, নাটাই-ঘুড়ি, মেঠোপথ, সবুজ ধানক্ষেত, নদী, দৌড়-ঝাঁপ, ধুলোবলি মাখা দুরন্তপনা আরও যে কত কি।বইয়ের পরতে পরতে পাওয়া যাবে ছেলেবেলাকে।‘আয়রে আমার ছেলেবেলা’ বইটি কিশোর বন্ধুদের ভালো লাগবে আশা করি। প্রতিটি ছড়ায় তারা খুঁজে পাবে সত্যিকারের বাংলাদেশকে।আর বড়রা পড়লে নস্টালজিক হবেন নিশ্চিত। ফিরে যাবেন ফেলে আসা ছেলেবেলায়।আমরা সবাই আসলে ছেলেবেলাতেই ফিরে যেতে চাই।ছেলেবেলা যে জীবনের শ্রেষ্ঠ সময়।আয়রে আমার ছেলেবেলা . . .







Reviews
There are no reviews yet.