একটি গল্পের গল্প

Stock: In Stock
SKU:978 984 526 382 5
Sale ends in:

৳ 200.00

Buy Now
Compare

অনামিকা রঘুকে বলত তুমি কি হাসতে জানো না? অন্তত ছবি তোলার সময় একটু কৃত্রিম হাসি দাও। রঘু কিছু বলত না। রঘু শুধু ভাবত হয়তো অনামিকা জানে না; হাসি প্রতিটি মানুষের একান্ত খোরাক। নিজের মনের আপন ইচ্ছা কিংবা প্রিয় মানুষ যখন ভালো থাকে তখন হাসি আসে। দেখতে আট-দশটা মানুষের মতো রঘু চরিত্রের ভেতরে বাস করে আরেক রঘু । পোশাক-আশাক, চলনেবলনে দেখতে ও ভাবতে উদ্ভট মনে হলেও যান্ত্রিক শহর ঢাকায় তারও একটি স্বপ্ন আছে। কী সেই স্বপ্নÑ যে স্বপ্ন তাকে দিনের পর দিন ক্লান্ত শরীর নিয়েও পায়ে হাঁটতে ক্যালসিয়াম জোগায়? জীবন থেমে যাবে, তাই বলেÑ একটা অন্ধকারের ভেতর দিয়ে! কী আর হবে? রঘুর, চলার পথ পরিবর্তন, চেনা মানুষগুলো অচেনা। এক কথায় শেষ হয়ে যাবে। কেউ মনে রাখবে না, এই রঘু আর রঘুর প্রজাপতিকে। আজ অন্ধকারকে আমন্ত্রণ জানিয়ে সমস্ত পৃথিবীটা যেন রঘুর সাথে বলছে, ‘হে অন্ধকার, তুমি এসো। জীবনপ্রদীপের শেষ রেখা টেনে দাও সুন্দরভাবে, সুন্দরের মাঝে আমি ফুল হয়ে যেন ফুটতে পারি পরে কিংবা এক আলোকবর্ষ পরে। আমি আজ থেকে তোমার প্রতীক্ষায় অন্ধকার তুমি এসো। কিন্তু অন্ধকার আসে না, একটি গল্পের ভেতর আরেক গল্প। যে গল্পটি সমাজ বাস্তবতার দর্পণ হয়ে পাঠকের করোটিতে বারবার প্রশ্ন জাগাবে, ভাবাবে এবং পাঠক এ উপন্যাসের শেষ পৃষ্ঠার শেষ লাইন পড়ে গল্পের বাকি অংশ খুঁজবেন তার চারপাশে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “একটি গল্পের গল্প”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart