দেশের বরেণ্য চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের গদ্যগ্রন্থ ‘একান্ত ভাবনা’। বৈচিত্র্যময় নিবন্ধের চমৎকার এক সংকলন। এখানে স্থান পেয়েছে সমকালীন রাজনীতি, সামাজিক সমস্যা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা, প্রশাসনিক ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতার মনোজ্ঞ আলোচনা। তরুণ প্রজš§, প্রবীণ জনগোষ্ঠীর প্রতি আন্তরিক হওয়ার তাগিদও আলোচিত হয়েছে বর্তমান গ্রন্থে। একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদেয় সমাবর্তন বক্তৃতাও স্থান পেয়েছে। বইটি পড়লে আমরা আজীবন শিক্ষাব্রতী এক নির্মোহ শিক্ষকের অভিজ্ঞতা জানতে পারব। যিনি চিকিৎসা সেবার মাধ্যমে সময়কে প্রভাবিত করেছেন। সুখপাঠ্য এই রচনাগুলো থেকে পাঠক সহজে জেনে নিতে পারবে একজন মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও শিক্ষকের জীবন অন্য পাঁচজনের থেকে আলাদা। তাঁর নৈতিক কর্তব্য, মূল্যবোধ সমাজের বহু মানুষের বেঁচে থাকার প্রেরণা।







Reviews
There are no reviews yet.