কবি খালেদ হোসাইন যে সময়ে বসবাস করছেন, সেই সময়ের চাপ ও তাপ, স্বস্তি ও সম্ভাবনা আলগোছে উঠে এসেছে তাঁর কবিতায়। ব্যক্তিমানুষ ও মানসের আলো ও আঁধার মিলেমিশে যে রহস্যময়তা সৃষ্টি করে, সেই ধরনের এক অদ্ভুত ঘোর তৈরি করে তাঁর কবিতা। বাস্তব পরিপার্শ্বের সংকট ও সৌকর্য এবং সমকালীন গণচেতনার নির্যাসও অভিব্যক্তি লাভ করে কবিতাপরম্পরায়। বাংলা কবিতার মূল সড়ক ধরে এলায়িত এক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে খালেদ হোসাইনের কবিতা। এই ভঙ্গি কবির মানস-ঐশ্বর্যের প্রাচুর্যকেই নির্দেশ করে। ‘এই আমি অন্য কেউ’ খালেদ হোসাইনের অগ্রযাত্রার স্মারক।







Reviews
There are no reviews yet.