জীবনে প্রেম কি অনিবার্য! সবার জীবনে কী প্রেম আসে? এরকম হাজারো প্রশ্ন মানুষের মনে ঘুরে-ফিরে দোল খায়। কোনো কোনো মানুষ প্রেমের জন্য অন্ধ-ভিখারির মতো হাঁটু গেড়ে বসে থাকে-কিন্তু প্রেম অধরা-ই থেকে যায়। আবার কারো কারো জীবনে প্রেম মুড়ি-মুড়কির মতো এসে জড়িয়ে থাকে। প্রেমের এই রহস্যজনক, বিস্ময়কর ব্যাপার-স্যাপার চারদিকে ঘটে চলেছে। প্রেম-ভালোবাসা কারো জন্য কাক্সিক্ষত, কারো জন্য আবার অনাকাক্সিক্ষত। ‘ও আমার মেঘ বালিকা’ এক দুর্দান্ত প্রেমের আখ্যানভাগ। এই আখ্যানভাগে এক প্রেমিক আর দুই প্রেমিকার হৃদয়ের বোঝাপড়ার অঙ্কটি প্রতিভাত হয়েছে। তাদের মধ্যকার শাশ্বত পরিণয়ের আকাক্সক্ষা ফুটে উঠেছে এই কাহিনীতে। কিন্তু অন্তিমে কী এদের প্রেম পরিণতি পেয়েছিল? টান টান গদ্যে, কাহিনীর মুন্সিয়ানায় পাঠক পড়ে যাবেন এক ধন্ধে। ধন্ধ থেকে বের হতে হলে পাঠককে পড়তে হবে ‘ও আমার মেঘ বালিকা’।







Reviews
There are no reviews yet.