কবিতাসমগ্র-২

Stock: In Stock
SKU:978 984 526 129 6
Sale ends in:

৳ 340.00

Buy Now
Compare

কবিতার কাছে আমাদের প্রত্যাশার বিস্তার কখনো কখনো কবিকে অস্থির ও অসহিষ্ণু করে তোলে। কিন্তু খালেদ হোসাইন জীবনযাপনের এমন কিছু কৌশল রপ্ত করে নিয়েছেন যা তাঁর কবিতার স্বর ও স্বভাবকে অনন্য করে তোলে। তাঁর কবিতার পাঠক একান্ত বস্তুনিষ্ঠ হলে বিপদ, কারণ বিভ্রান্তি এড়িয়ে তিনি গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে মনে হয় না। কারণ এ কবি মূলত আত্মনিষ্ঠ কিংবা চিত্তনিষ্ঠ মানুষেরই পরম স্বজন। তাঁর কবিতা থেকে এমন অসংখ্য পঙ্ক্তি হাজির করা যায় যা পাঠকের নিজস্ব মস্তিষ্কের চারপাশে ঘুরপাক খায় কিন্তু শব্দে বন্দি করার উপযুক্ত আয়োজন ও আবহ তৈরির কাজটি সম্পন্ন করতে হয় খালেদ হোসাইনকেই। অর্থাৎ শেষ পর্যন্ত তাঁর কবিতার কাছেই ফিরতে হয় পাঠককে। এই ফেরানোর মুনশিয়ানাকে হয়তো খালেদ হোসাইনের কবিত্ব বলা যাবে, তাতে তাঁর কবিত্বশক্তির সবটুকু ধরা পড়বে না। সহজ কথা সহজ করে বলার চেষ্টা করেন তিনি এবং এই সহজের শরীরেই তিনি জুড়ে দেন এক ধরনের মুগ্ধতার সম্মোহন যা কেবল অনুভবসম্ভব, কোনো অর্থেই বিশ্লেষণসাপেক্ষ নয়।খালেদ হোসাইনের কবিতা সম্পর্কে এসব কথা বলার বিশেষ কোনো প্রয়োজন বা গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এই দুর্যোগময় কালখ-ে যখন আদালতও কান খাড়া করে কবিতার ওঠানামা পর্যবেক্ষণ করতে চায়, তখনো এই স্বকালমগ্ন কবি ও তাঁর কবিতার  সঙ্গে একাত্ম পাঠকের সংখ্যা অনেক। কবিকে কেবল শব্দের ওপর কর্তৃত্ব করলে চলে না, সময়ের অন্তরালেও দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়। তাতে কেবল সৃষ্টির শরীরেই প্রাণ সঞ্চারিত হয় না, তেমনি শিল্পের দায়বদ্ধতাকেও সম্মানিত করা হয়।তারেক রেজা

Reviews

There are no reviews yet.

Be the first to review “কবিতাসমগ্র-২”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart