কবিতাসমগ্র-৩

Stock: In Stock
SKU:978 984 526 216 3
Sale ends in:

৳ 260.00

Buy Now
Compare

ষাটের প্রবল প্রতাপান্বিত কবি আসাদ চৌধুরীর কণ্ঠ মৃদু ও মেদুর। উচ্চারণ সবিনয়, কিন্তু দৃঢ়। জীবনবাদী এই সাহিত্যসাধকের নিজস্ব যে কাব্যভাষা, তা বিবর্তনের ¯্রােতস্বিনী পাড়ি দিয়ে পৌঁছেছে সাগর মোহনায়। এই মরমি ও চারণ কবির রচনাবলিতে শিল্পসৌকর্যে বিশ্বস্ততার সঙ্গে বিশদে প্রতিফলিত হয়েছে সমকালীন জীবনচিত্র, মুক্তিযুদ্ধ, প্রগতির আন্দোলন, মানবিক মনস্তত্ত্ব, কৃষিনির্ভর বৃহত্তর লোকবাংলার আবহমানকালের সরল সহজ ঐতিহ্য–সংস্কৃতির খুঁটিনাটি। প্রেম, সৌন্দর্য, মূল্যবোধের ক্ষয়ে যাওয়াÑ কোনো কিছুই তাঁর পর্যবেক্ষণের অতীত কিংবা আড়াল নয়। কবি আসাদ চৌধুরীর কবিতা ইত্যবিধ কারণেই সমকালের গ–ি পার হয়ে ভবিষ্যতে ধাবমান।

আষাঢ় মাইস্যা ভাসা পানির মতই আসাদ চৌধুরীর কবিতা একান্তই লোকজগন্ধে ভরপুর, কৌতূহল ও আগ্রহ–জাগানিয়া। জীবনযাপনের দুঃখ–যন্ত্রণা, ক্লেশ, আনন্দ উপলব্ধির ঐশী অনুভূতি তিনি কুশলী চিত্রকরের মতো ক্যানভাসে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলেন। নানা মাত্রিকতায় উদ্ভাসিত, বিকশিত হয়ে ওঠে তাঁর ন¤্রপেলব, স্বাদু কবিতাসম্ভার। চিরল নিরল কবিতাপঙ্ক্তিতে তিনি বিন¤্রভাবে নিজেকে প্রকাশিত করেন, সমীহ আদায় করে নেন মনস্ক পাঠকের। আশ্চর্য সেই শিল্পবয়ন। ‘একটি সংবাদ’ কবিতায় তিনি লেখেন,

মেহেদির সবুজ পাতাটি

ধরে রাখে প্রণয়ের

রক্তিম চুম্বন।

মেহেদি জানে না এ খবর।

কাম কিংবা প্রেম

যাই বলো,

খুঁজে–পেতে জঙ্গল ও বন

পেয়ে গেছে খাঁটি

নিকেতন।

হাসান হাফিজ

Reviews

There are no reviews yet.

Be the first to review “কবিতাসমগ্র-৩”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart