কবিতা নিয়ে এবং আধুনিকতার চরিত্রও কবিতার আধুনিকতা নিয়ে বাংলা ভাষায় স্বতন্ত্রভাবে লেখা কম হয়নি। এমনকি হয়েছে বাংলা কবিতা নিয়ে দশক-বিন্যস্ত আলোচনা। কিন্তু আধুনিকতার পর্যায়ক্রমিক ক্যানভাসে বাংলাদেশের কবিতা নিয়ে পূর্ণাঙ্গ সামগ্রিক আলোচনা ততটা হয়নি।
এই বইতে সে চেষ্টাই করেছেন লেখক। কাঠামো যদিও সামগ্রিক তবু বাংলাদেশের কবিতায় পরিস্ফুট প্রবণতার চরিত্র নির্ধারণই আলোচনায় প্রাধান্য পেয়েছে, ব্যক্তি সেখানে মুখ্য নয়। তবে এদেশীয় কবিতার সমাজ ও রাজনীতি-সংলগ্নতা এবং এর শিল্পমূল্যের গুরুত্ব বিবেচনা আলোচনায় এসেছে, এসেছে আধুনিকতা-উত্তরাধুনিকতার বিতর্কে বর্তমান কবিÑপ্রজন্মের আগ্রহের বিষয়টি।
প্রচলিত দশকওয়ারি বিচারবিশ্লেষণের পরিবর্তে প্রধানত দশকভাঙা সময়পর্বই কবিতার বিচার্য পরিসর হয়ে উঠেছে। এছাড়া বাংলা কবিতার সরলরৈখিক ঐতিহ্যবিচার এবং এর দ্বৈতচরিত্রের বিশিষ্টতাও আলোচনায় স্থান পেয়েছে। কিন্তু এসব কিছুই বাংলাদেশের কবিতার প্রেক্ষাপট হিসেবে এসেছে।







Reviews
There are no reviews yet.