ক্লিটি ভাইরাস

Stock: In Stock
SKU:978 984 526 322 1
Sale ends in:

৳ 115.00

Buy Now
Compare

মিকি তাকিয়ে আছে তার বান্ধবী শি-এর দিকে। হঠাৎ অবিশ

স্য একটা ঘটনা ঘটল! শি-এর মুখের চামড়া ভেদ করে বেরিয়ে এলো এক অজানা পোকা। তারপর ঢুকে গেল চোখের মধ্যে। শি কিছুই টের পায়নি। বিস্মিত মিকি বিষয়টা বলতে শি বিশ^াস করল না। কিন্তু কিছুক্ষণ পর আবারও শরীরের মধ্য থেকে বের হয়ে এলো পোকাটা। হাতের তালুতে রাখতে অবাক হয়ে দেখল পোকাটার অর্ধেক ধাতব আর অর্ধেক মাংসল। তাদেরকে অবাক করে দিয়ে পোকাটা শি-এর হাতের তালু ভেদ করে শরীরে প্রবেশ করল। তীব্র ব্যথায় চিৎকার করে উঠল শি। মিকি বাধ্য হলো শিকে হাসপাতালে নিতে। শেষ পর্যন্ত অবশ্য বাঁচানো গেল না শিকে।গবেষণায় প্রমাণিত হলো ঐ পোকাটা ছিল নতুন এক বায়োমেটালিক জীব, নাম ক্লিটি ভাইরাস। অজানা এক উপায়ে আক্রান্ত করছে পৃথিবীর মানুষকে। আক্রান্ত হওয়ার পর আর বাঁচার সম্ভাবনা থাকবে না মানুষের। ক্লিটি ভাইরাসকে নির্মূল করতে গবেষণা শুরু করে বিক এবং ইরিনা নামের দুই গবেষক। ইরিনা ভুলেও জানতে পারে না যে কখন সে নিজেই গবেষণা কার্যক্রমে গিনিপিগে পরিণত হয়েছে। যখন জানতে পারে, অনেক দেরি হয়ে গেছে। বন্দি করা হয়েছে তাকে। মৃত্যু আসন্ন। শেষ পর্যন্ত কি ইরিনা পেরেছিল নিজেকে রক্ষা করতে? আর মানব সভ্যতা কি রক্ষা পেয়েছিল ক্লিটি ভাইরাসের আক্রমণ থেকে?

Reviews

There are no reviews yet.

Be the first to review “ক্লিটি ভাইরাস”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart