গল্পসম্ভার তীরের বৃক্ষরাজি

Stock: In Stock
SKU:978 984 526 303 0
Sale ends in:

৳ 190.00

Buy Now
Compare

ড. মুকিদ চৌধুরী বহুশ্রুত শিল্পী। শিল্পী যেমন জীবন থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন তেমনি সাহিত্যের জগৎ থেকেও তাঁর রচনার ভাব ও বিষয় সমাহৃত হয়। ড. মুকিদ চৌধুরীর ছোটোগল্পের ভাববস্তু, বিষয়বস্তু, প্রতীক ও রূপকল্পের বিশ্লেষণে সাদৃশ্যসূত্রে অনেক সময় বিদেশি সাহিত্যের প্রভাব পড়েছে। বিদেশি সাহিত্য দ্বারা ড. মুকিদ চৌধুরী যদি নানাভাবে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে তা তার পক্ষে কিছুই অগৌরবের কথা নয়, বরং বাংলা ছোটোগল্পের পথবিকাশে বিদেশি অগ্রসূরিবৃন্দের ছোটোগল্পের রূপরীতির সঙ্গে পরিচিত হওয়াই ড. মুকিদ চৌধুরীর অবশ্য পালনীয় কৃত্য। প্রতিটি ছোটোগল্পের শিল্পরূপে এক-একটি মৌলিক অভিনবত্ব রয়েছে। কোনো প্রচলিত রীতির বাহ্যিক অনুকরণ নয়, তা গল্পের ভেতর থেকেই উদ্ভূত। ‘তীরের বৃক্ষরাজি’তে রয়েছে ‘অক্লান্ত অন্বেষা’, ‘সেতু’, ‘পঞ্চম শতাব্দীর মতো’, ‘অপরাজিতা ও তার একটি পাতা’, ‘আরেকবার বাঁচার জন্য’, ‘কঙ্কণের কিঙ্কিণীতে’, ‘সম্পূর্ণ হওয়ার আগেই’, ‘বাতাসের আলিঙ্গন’, ‘একটি দোকান’, ‘প্রতিশোধ’, ‘মুখ’, ‘মুক্তি’, ‘শাস্তি’ ও ‘পাগল’। প্রত্যেকটি ছোটোগল্প তার নিত্যবর্তমান অনন্য শিল্পরূপে এক-একটি অপরূপ সৃষ্টি। বিষাদমধুর এক-একটি মুহূর্তের মধ্যেই কেন্দ্রীভূত। সহৃদয়মানসের এক-একটি আশ্চর্য স্বাদই সঞ্চারিত।

Reviews

There are no reviews yet.

Be the first to review “গল্পসম্ভার তীরের বৃক্ষরাজি”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart