যারা ভাবে সময়কে এক তুড়িতে উড়িয়ে দেবে, বশবর্তী করে নিজেদের সাফল্যের ঝান্ডা প্রতিষ্ঠিত করে ফেলবে অবলীলায়, তারা ভুলে যায় সময়-অসময়ের সীমারেখা বড় সূক্ষ্ম; পা ফেলতে একটু এদিক-সেদিক হলেই একেবার ভূপাতিত; অথবা বলা যায়- কে জেনে শুনে ভূপাতিত হয়!সময় নিজেই আমাদের পাশে ঘুরে বেড়ানো পারিপার্শ্বিক চরিত্র। গল্পগুলো তাই অনেক সময় গল্প হয়ে উঠতে পারে না, না-গল্পগুলো তাও জীবনের গল্প বলে যায়।গল্প, না-গল্প অস্বীকার করে সাজানো-গোছানো ট্র্যাককে।ছোটবেলার রূপকথার শোনাগল্পের মতো ভালো-মন্দের তুলনামূলক লড়াইয়ে ভালোর জয় হয় না।গল্প, না গল্প সেই পরাজয়ের কথা বলে।আমাদের তারুণ্যের অন্ধকারকে যতেœ লালন করে, মগজের ঔপনিবেশিকতা, সমকালীন কড়চা, কর্পোরেট বাস্তবতা ও ভোগবাদী বিশ্বায়নে।কখনো হয়তো গল্পগুলো স্নায়ুর উপর চাপ ফেলে। সেই চাপকে জয় করার নামই তো জীবন।







Reviews
There are no reviews yet.