মাহ্মুদুল হাসান তার কবিতায় বিচিত্রতা এনেছেন শব্দের চিত্রধর্মিতা ও বহুমুখী দ্যোতনার মধ্য দিয়ে। প্রচলিত ছন্দের আধুনিকায়ন ও নন্দন শোভনের অবতারণায় চেষ্টা চালিয়েছেন। প্রগাঢ় মননে আশ্রিত কবির সুদৃঢ় প্রয়াস কবিতার শৈল্পিকবোধকে বহুমাতৃক ব্যঞ্জনায় প্রকাশযোগ্য করে তোলা। কবি মাহ্মুদুল হাসানের কবিতার মূল সুর দেশ, মাটি ও মানুষের প্রতি সুনিবিড় দায়বদ্ধতা। “গাঙচিল” তার লেখা ছন্দ মধুরিমায় পূর্ণ কবিতিকাগ্রন্থ। আমাদের সুনিবিড় প্রত্যাশা কবি তার শৈল্পিক প্রবণতায় পাঠক হৃদয়ে স্থান করে নিতে সুসক্ষম হবেন। অসাবধানতাবশতঃ এবং মুদ্রণজনিত কারণে একাধিক ভুলত্রুটি পাঠক তথা গুণীজনদের দৃষ্টিগোচর হতে পারে; এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমাদের এ অনিচ্ছাকৃত, অসাবধানতাবশতঃ এবং মুদ্রণজনিত ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হল।
প্রকাশক







Reviews
There are no reviews yet.