রবীন্দ্রনাথ ঠাকুরজন্ম : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ মে ১৮৬১ খ্রিষ্টাব্দে; ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর ৬ নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ‘আদিধর্ম’ মতবাদের প্রবক্তা; মা সারদা দেবী ছিলেন গৃহিণী। দেবেন্দ্রনাথ-সারদার সন্তানসংখ্যা পনেরো। রবীন্দ্রনাথ তাঁদের চতুর্দশতম সন্তান।কর্মজীবন : রবীন্দ্রনাথের কর্মজীবন আবর্তিত হয়েছে জমিদারি তদারকি আর সাহিত্যচর্চাকে কেন্দ্র করে। পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে জমিদারি দেখভালের দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি প্রায় ১০ বছর একাদিক্রমে পদ্মাতীরবর্তী পূর্ববঙ্গের সাজাদপুর, শিলাইদহ ও পতিসরে অবস্থান করেন। ১৯০১ সাল থেকে তাঁর প্রধান কর্মস্থল হয়ে ওঠে শান্তিনিকেতন আশ্রম। এখানেই তিনি গড়ে তোলেন ব্রহ্মাশ্রম বিদ্যালয়, যা কালক্রমে পরিণত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। কৃষক-প্রজাদের হিতচেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি কৃষিব্যাংক প্রতিষ্ঠা করেন; গড়ে তোলেন সমবায়ভিত্তিক পল্লিসংগঠনকেন্দ্র ‘শ্রীনিকেতন’।







Reviews
There are no reviews yet.