পৃথিবীজুড়ে নেমে এসেছে নীরবতা! রাস্তাঘাটে, অফিস-আদালতে, মাঠে-ময়দানে, শপিংমলে বা সিনেমাহলে কোথাও কোনো মানুষ নেই। যাদের ভাগ্য ভালো, তারা মৃত্যুরোগে আক্রান্ত না হয়েই বাসা পর্যন্ত পৌঁছতে পেরেছে। আর যাদের ভাগ্য খারাপ, তারা ভয়ংকর অসুখটির খপ্পরে পড়েছে এবং বমি করতে করতে মারা যাচ্ছে। কেউ পথেই মারা যাচ্ছে; আবার কেউ কেউ বাসায় যাওয়ার পর আক্রান্ত হওয়ার ব্যাপারটি বুঝতে পারছে। তাদের মৃত্যু ঘটছে বাসাতে; প্রিয় মানুষগুলোর চোখের সামনে। বিভীষণ মৃত্যুফাঁদে পৃথিবীবাসী! এই মহাবিপদে পড়ে পৃথিবী কি মানুষহীন ধু-ধু গ্রহে পরিণত হতে যাচ্ছে; নাকি এ থেকে পরিত্রাণের পথ খুঁজে পাবে মানুষ-সেটিই এই বইতে ফুটে উঠেছে আসিফ মেহ্দীর চমৎকার লেখনীর মাধ্যমে।







Reviews
There are no reviews yet.