ঢাকাইয়া দিন ঢাকাইয়া রাইত

Stock: In Stock
SKU:978 984 526 242 2
Sale ends in:

৳ 100.00

Buy Now
Compare

এক অসহায় সন্ধ্যায় পুরান ঢাকার এক আদি বাসিন্দার মুখে একটি কথা শুনে আমি ভীষণভাবে বিস্মিত হই। ভদ্রলোকের বয়স আশি ছুঁই ছুঁই। নারিন্দা রোডের মোড়ে যেখানে সোহেল হোটেল তার সামনে দাঁড়িয়ে কথায় কথায় ঢাকা নিয়ে বলতে গিয়ে তিনি বললেন, এই পুরান ঢাকার জীবন, ঢাকার ঘ্রাণ, রসিকতা আর এর স্বাদ গন্ধের পুরোটা নিতে গেলে এক জনমে আপনে নিতে পারবেন না। এইটা নিতে গেলে আপনাকে আমাকে দুই-তিন-চারবার মায়ের পেট থেকে জন্ম নিতে হবে। তাও হয় কিনা সন্দেহ! ভদ্রলোকের কথায় আমি তার দিকে হতবিহবল দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমার মাথা ঘুরতে থাকে।মানুষটা বলে কি!‘ঢাকাইয়া দিন ঢাকাইয়া রাইত’ উপন্যাস মূলত পুরান ঢাকার বিচিত্র চরিত্রের সব মানুষ, তাদের ভেঙ্গে যাওয়া সংসার-প্রেম-বিরহ আর তাদের জীবনের গহীনগোপন সত্যের রূপ-রস-স্বাদ তুলে আনার চেষ্টা কিংবা অপচেষ্টা। পাঠক এই উপন্যাসটি পাঠ করলে পুরান ঢাকার সঙ্গে নিজেকে মিলিয়েনিতে পারবেন বলে আস্থা রাখি।আসলেই কি সম্ভব এক উপন্যাসে পুরান ঢাকার জীবনকে, পুরান ঢাকার মানুষকে ছুঁয়ে যাওয়া!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঢাকাইয়া দিন ঢাকাইয়া রাইত”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart