মালেক মুস্তাকিম-এর অনন্য বৈশিষ্ট্য তিনি তরুণ প্রেমের কবি- নিত্যদিনের যাপিত মুহূর্তগুলোর অন্তরালে জীবনের গভীর কথকতার ঘনিষ্ঠ পরিব্রাজক। তিনি অন্ধকারে হেঁটে যান একা। মানুষের পায়ের আওয়াজ থেমে গেলে সবুজ শস্যখেতে নেমে আসে একান্ত ব্যক্তিগত শূন্যতা- পাওয়া-না-পাওয়ার খতিয়ান। অপূর্ণতার ঘূর্ণায়মান ধোঁয়ায় ঝিম মেরে বসে থাকে প্রেম- বিষণœ সুন্দর। এখানেই কবি খুঁজে পান বেঁচে থাকার দারুণ লোভ। হাসিকান্না, আনন্দ-বিষাদের ভাঁজে লুক্কায়িত যে প্রেম তা কবিকে সুখী করে। প্রেম তার কবিতায় মূর্ত হয়ে ওঠে কামে-ঘামে-আনন্দে-বিষাদে। চারপাশে ছড়িয়েছিটিয়ে থাকা সুখ-দুঃখে অন্তর্লীন প্রেমের বহুমাত্রিকতা তাঁর কবিতার অনবদ্য আকর্ষণ।







Reviews
There are no reviews yet.