গ্রন্থটির মূল প্রতিপাদ্য হচ্ছে সমকালীন গ্রামীণ বাংলাদেশে অধস্তনতা ও শ্রমভিত্তিক বৈষম্যের প্রকৃতি ও মাত্রা নির্ণয় করা। হিন্দু শাস্ত্রীয় এবং সামাজিক-ধর্মীয় ঐতিহ্য হতে উদ্ভূত হলেও অধস্তনতা ও শ্রমভিত্তিক বৈষম্য এবং তৎসংশ্লিষ্ট সামাজিক বর্জনতা এখনো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের সামাজিক দৃশ্যপটে এক রূঢ় বাস্তবতা। বিভিন্ন প্রক্রিয়ার মাত্রা পরিবর্তিত হলেও এটি এখনো হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সমগ্র সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিম-লে ব্যাপ্ত হয়ে আছে। বাংলাদেশের সমাজের প্রধান বৈশিষ্ট্যকে চিত্রিত করা যায় বাঙালি সমাজ ও সংস্কৃতির সমষ্টি হিসেবে যা হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণ, বিশেষত মুসলিম মিশনারী ও আরব বণিক কর্তৃক আনীত মুসলিম ঐতিহ্যের দ্বারা প্রভান্বিত।







Reviews
There are no reviews yet.