দুখু (দ্বিতীয় খণ্ড)

Stock: In Stock
SKU:978 984 526 049 7
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর পেরোনোর সময়ই তারুণ্যের যাত্রাধ্বনি প্রতিধ্বনিত হয়েছে যা ফুটে উঠেছে দুখু উপন্যাসের দ্বিতীয় খ-ে। তাঁর স্বাধীনতাপিয়াসী, মানবতাবাদী, ধর্মবর্ণনির্বিশেষ সাম্যসন্ধানী চেতনার প্রকাশ ঘটেছে এসময়। নজরুলের বয়ঃসন্ধিকাল নিয়ে মোহিত কামাল রচিত এ বইটি বাস্তব জীবনভিত্তিক এক সৃষ্টিশীল আখ্যান। এই বয়সেই স্ফুরণ ঘটেছে বাংলা ভাষাসাহিত্যে নজরুলের সৃজন-ক্ষমতার।নজরুলকে নিয়ে এমন সৃজনধর্মী কিশোর উপন্যাস বাংলাসাহিত্যে বিরল। এ বয়সেই নজরুল ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প করেছেন। যে-মমতা ও দেশপ্রেম নিয়ে তিনি বন্ধু শৈলজানন্দকে যুদ্ধে যাওয়ার আহ্বান জানান তা এক ‘বিদ্রোহী’ নজরুলের জীবন্ত প্রতিচ্ছবি যা পাঠককে আকৃষ্ট করে। ভিক্টর ইনস্টিটিউট ও পরবর্তী পর্যায়ে শিয়ারশোল রাজ স্কুল থেকে শুরু করে সৈনিক জীবনের যাত্রাশুরু পর্যন্ত নজরুল-জীবনের সময়কাল উঠে এসেছে ছোটোদের এ উপন্যাসে, যা বড়োদের জন্যও পাঠ্য।এ গ্রন্থে একই সঙ্গে ফুটে উঠেছে সাহিত্য-সৃজন ও পড়াশোনার প্রতি নজরুলের দুর্নিবার আকর্ষণের কথা। মেধাবী নজরুল শত দুঃখ-কষ্টের মাঝেও চেষ্টা করে গেছেন পড়াশোনা চালিয়ে যাওয়ার। তাঁর এ তাগিদ এখনকার কিশোর-তরুণদের জন্য হতে পারে মহান আদর্শের আলোকশিখা।বাংলা ভাষার কিশোরসাহিত্যে এ এক নবতম সংযোজনা যা অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দুখু (দ্বিতীয় খণ্ড)”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart