দোলনচাঁপার ঘ্রাণ

Stock: In Stock
SKU:978 984 526 189 0
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

সালেহা কাঁদছে। হুহু করে কাঁদছে। বৃষ্টির ছাট এসে লাগছে মুখে। ভেজা দোলনচাঁপার ঘ্রাণ ভেসে আসছে বাতাসে। ম-ম করছে সোঁদা মাটির গন্ধ। জারুলগাছ থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টির অবশিষ্টের মতো তার চোখের কোণেও ঝুলে আছে দুফোঁটা অশ্রু। এ অশ্রু আনন্দের, এ অশ্রু বেদনার। চল্লিশ বছর পর হারানো স্বজনদের খুঁজতে গ্রাম থেকে গ্রাম ঘুরছে সে। হাতে নিজের ছোটোবেলার একটা সাদা-কালো ছবি। একটা চিরকুট। চিরকুটে লেখা- সালেহা বেগম (৫), পিতা- জহুরুল ইসলাম, মাতা- সাফিয়া খাতুন, জেলা- বরিশাল। শেকড়ের টানে সুদূর নেদারল্যান্ড থেকে ছুটে আসা সালেহার সঙ্গী সাংবাদিক মিজান চৌধুরি। মাকে খুঁজতে এসে বাংলাদেশের নিভৃত পল্লির বুনো প্রকৃতির প্রেমে পড়ে যায় সালেহা। বুকের খাঁচা ভরে নিতে থাকে পথের ধারে ফুটে থাকা দোলনচাঁপার ঘ্্রাণ। এই ঘ্রাণেই কি মিশে আছে মা-সাফিয়া খাতুনের নোনা ঘামের গন্ধ? শেষ পর্যন্ত কি হারানো পিতামাতাকে খুঁজে পাবে সালেহা?

Reviews

There are no reviews yet.

Be the first to review “দোলনচাঁপার ঘ্রাণ”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart