ময়ূরাক্ষী একটি নদী। যে নদী সেতুবন্ধন করে বাস্তব আর কল্পনার। যে নদীর এক পাড়ে বাস্তব, অন্য পাড়ে পরাবাস্তব। আরেফিন। একজন সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা যুবক। চাকরি নিয়ে চলে যান প্রত্যন্ত এলাকায়। সততা, মূল্যবোধের জন্য যাকে সহজভাবে গ্রহণ করে না সহকর্মীরা। বিষণœতা আর একাকীত্ব ভর করে অনায়াসে। মন খারাপ হলেই আরেফিন চলে যায় কল্পনার ময়ূরাক্ষীর ওপারে। যেখানে তার জন্য অপেক্ষায় থাকে ভালো লাগারা। অপেক্ষায় থাকে স্বপ্নের তরুণী ‘রূপকথা’। কল্পনাগুলো ময়ূরাক্ষীর ওপারে টেনে নেয় মুহূর্তে আবার জীবনের নিয়মে ফিরে আসতে হয় বাস্তবতায়। স্বপ্ন এবং বাস্তবতার এই টানাপড়েনে কী পরিণতি হয় আরেফিনের? সত্যিই কি সে পারে তার কল্পনাগুলোকে ময়ূরাক্ষীর এপাড়ে টেনে আনতে? নাকি অধরাই থেকে যায় সব!







Reviews
There are no reviews yet.