এম আর মাহবুব-এর রচনা ও সম্পাদনায় প্রকাশিত হলো নরসিংদীতে ভাষা-আন্দোলন শীর্ষক তথ্যবহুল ও গবেষণাধর্মী গ্রন্থটি। নরসিংদী জেলা তথা ভাষা-আন্দোলনের সামগ্রিক ও আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে বইটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি ভাষা-আন্দোলনে নরসিংদীর অবদান নিয়ে রচিত প্রথম গ্রন্থ। এম আর মাহবুবের শ্রমসাধ্য এ গবেষণাগ্রন্থটি একটি ঐতিহাসিক দলিল যা আমাদের আগামী প্রজন্মের জন্য ঐতিহ্য চেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। সাবির আহমেদ চৌধুরীমানবতাবাদী কবি ও ভাষাসংগ্রামী“নরসিংদীর আরও কত কীর্তিশত পড়ে আছে, তাই জানে কে বা? ভাষাশহিদের কথা কে জেনেছে এতকাল-বিগত এ তেষট্টি বছরে? ভাষার প্রেমিক এক নরসিংদীর উৎসর্গিতপ্রাণ ‘মাহবুব’ নাম, তুলে নিয়ে এলো আজ হারামণি-কথাগুলি অমৃত সমান। অনিঃশেষ দিয়ে গেছে ভাষা-শহিদেরা যা, নরসিংদীরও, তারই একগুচ্ছ কথা, পুঞ্জিত নীরবতা হলো নব ইতিহাস আজ।”অধ্যাপক ড. মনিরুজ্জামানসাবেক ডিন, কলা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়এম আর মাহবুব একজন তথ্যনিষ্ঠ ও মৃত্তিকাস্পর্শী গবেষক এবং সর্বোপরি তিনি একজন উৎস সন্ধানী ও সত্যনিষ্ঠ গবেষক। তার শিকড় সন্ধানী মানসিকতা এবং নিজ জেলা বিশেষ করে জাতির গর্ব ও গৌরবকে ঊর্ধ্বে তুলে ধরার প্রবণতা আমাকে মুগ্ধতায় ভরে দিয়েছে। এজন্য আমি তাঁকে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। এম আর মাহবুবের নরসিংদীতে ভাষা-আন্দোলন শিরোনামে বইটির পা-ুলিপি পড়ে আমি বিস্ময় বিমুগ্ধ। সমগ্র বইটি ভাষা আন্দোলনের বিষয়ে তাঁর অভিজ্ঞা, প্রজ্ঞা ও গভীর পড়াশুনা এবং তথ্যকে বিশ্লেষণী ক্ষমতায় একজন তথ্যনিষ্ঠ ও সত্যনিষ্ঠ গবেষকের ছাপ রয়েছে। বিষয়বস্তুকে আত্মস্থ এবং এর সাথে একাত্ম না হলে এমন একটি গবেষণা কর্ম সম্ভব নয়। তার শ্রম, সাধনা ও মাঠ পর্যায়ের তথ্য সম্বলিত এ ধরনের গবেষণামূলক একটি কাজ পিএইচডি’র অভিসন্দর্ভ হতে পারে। বিষয়টিকে প্রাতিষ্ঠানিক গুরুত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদসাবেক চেয়ারম্যান, বাংলাবিভাগশাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটএম আর মাহবুব-এর নরসিংদীতে ভাষা-আন্দোলন গ্রন্থটি নরসিংদীর জেলার ভাষা-আন্দোলনের ইতিহাস নিয়ে রচিত প্রথম এবং একমাত্র গ্রন্থ। এতে এমন সব গুরুত্বপূর্ণ বিষয়, তথ্য ও উপাদান সন্নিবেশিত হয়েছে যা আমাদের কাছে এতদিন অজ্ঞাত ছিল। এম আর মাহবুব বয়সে তরুণ হলেও ভাষা-আন্দোলনের ইতিহাস চর্চা ও স্মৃতি সংরক্ষণে তাঁর অবদান সামান্য নয়। আলোচ্য গ্রন্থটির প্রতিটি পাতায় রয়েছে তাঁর অক্লান্ত চেষ্টা, কঠোর শ্রম ও সাধনা সর্বোপরি শেকড়ের টান। এটি নরসিংদীর ইতিহাস ঐতিহ্যের আকর গ্রন্থ।অধ্যাপক ড. হাবিবা খাতুনইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়







Reviews
There are no reviews yet.