লেখক-অধ্যাপক কবীর চৌধুরী অনূদিত আহমদ রফিকের নির্বাচিত কবিতা ঝবষবপঃবফ চড়বস-বইটি নতুন সজ্জায় প্রকাশিত হল কবিতার মূল বাংলারূপ একপাশে রেখে। পাঠকের সুবিধার কথা ভেবে এ সংযোজন। মূলত প্রাবন্ধিক-গবেষক হিসাবে খ্যাত আহমদ রফিকের কবিতা সম্পর্কে অনুবাদকের মন্তব্য : ‘কবিতাচর্চায় আমরা তাঁর কাব্যভাবনা ও অনুভূতির বিকাশ লক্ষ্য করি তেমনি কতিপয় মৌলিক বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করে। মানুষের প্রতি ভালোবাসা, নিসর্গপ্রীতি, স্বদেশপ্রেম, সামাজিক অগ্রগতির জন্য বিপ্লবের আবাহন এবং জীবনজগৎ-কাল নিয়ে আবেগঘন উচ্চারণ তাঁর কবিতাকে একই সঙ্গে সুখপাঠ্য ও ভাবনাউদ্রেককারী করে তুলেছে।’ এক কথায় এমনটাই আহমদ রফিকের কাব্য সৃষ্টির নেপথ্যকথা।আহমদ রফিকের নির্বাচিত কবিতার দ্বিভাষিক সংকলন তাঁর কবিপরিচয় কিছুটা হলেও কবিতাপাঠকের সামনে তুলে ধরবে বলে আমাদের বিশ্বাস।







Reviews
There are no reviews yet.