গ্রাম থেকে শহরে পড়তে আসা এক যুবকের টিকে থাকার যুদ্ধ; তারই সমান্তরালে একটা রাষ্ট্রও পার করছে এক কঠিন সময়। রাজনীতি, মিডিয়া, ফটকাপুঁজির কারবার, ক্রসফায়ারÑ এসবের মধ্যে দিয়ে যাচ্ছিল রাষ্ট্রটি। যুবক অবচেতনে জড়িয়ে পড়ছিল সেসব ঘটনায়। কিন্তু সবকিছু ছাপিয়ে একসময় যুবক আবিষ্কার করে তার ধর্মীয় পরিচয়। বন্ধুদের আড্ডায় সে বলেই ফেলে একদিন, ‘… দেখ্ স্নিগ্ধা, এসব নিয়ে আলাপ করতে আমার খুব লজ্জা লাগে। আর কোথাও খোলামেলা আলাপও হয় না। এসব যেন মাইনোরেটি ফ্যামিলিগুলোর একান্ত কনফিডেনশিয়াল বিষয়। খাবারের টেবিলে ফিসফিসিয়ে বলতে হবে, হোটেলে হলে এক কোণায়- নীচুগলায়, অন্যরা যেন শুনতে না পারে …’সঙ্গোপনে থাকা একথাগুলো যুবকের জীবনচলার বাঁকে মাঝে মাঝে চোরাগোপ্তার মতো হানা দেয়। যতই চোরাকাঁটাকে অগ্রাহ্য করা যাক না কেন, দিনশেষে তার কিছু গ্লানি রয়ে যায় চেতনায়। তার এ অব্যক্ত কথাগুলোই বাঙ্ময় হয়েছে নিষুপ্ত-এ। তবে জাতপাত বিষয়বুদ্ধির জঞ্জালের ভেতর নিভৃতে বেড়ে উঠেছে দুই মানব-মানবীর কাছে আসার চেষ্টা। মানুষে মানুষে মেলবার কামনাই এ উপন্যাসের মূল সুর।







Reviews
There are no reviews yet.