সুনসান দুপুর। শীত ফুরিয়ে আসছে। ফাগুনের আগুন দেখা না দিলেও তাতানো রোদের ঝাঁঝ খানিকটা জানান দিচ্ছে। শীত যায় যায় করেও ভোর রাতে উঁকি দেয় জানালা গলিয়ে। দিনে আবার উলটোটা। ঝাঁ চকমকে রোদ জানিয়ে দেয় লিলুয়া বাতাস আসছে। আজকের রোদটা সম্ভবত যুবতি রোদ। তাতানো আগুন না থাকলেও তেজ ঘরের ভেতর থেকেই আঁচ পাচ্ছে বনলতা। উত্তরের জানালার পর্দাটা দুলছে হালকা বাতাসে। আর সেই ফাঁক গলে ঝলমলে আকাশটা দেখতে মন্দ লাগছে না। চায়ের কাপটা গুনে গুনে একশোবার ঘোরানো শেষে থামল বনলতা। আশালতা পাশের ঘরে এখনো ঘুমাচ্ছে। একবার গিয়ে দেখে আসা দরকার। ঢাকার যে অবস্থা। মশামাছি একবার শরীরে ছুঁয়ে দিলে আর রক্ষা নেই। এমনিতেই বিপদের অন্ত নেই বনলতার। বুনো লতার মতোই আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে এখানে-ওখানে। জীবনসংগ্রামে পথ হারিয়ে বারবার খুঁজে নিচ্ছে পথের ঠিকানা।







Reviews
There are no reviews yet.