পাতাঝরা মন

Stock: In Stock
SKU:978 984 526 273 6
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

একটি বন। দিগন্তবিস্তৃত। কিন্তু পাতাঝরা। কেউ কখনো এ বনের কোনো গাছে পাতা দেখেনি। তবে  কি গাছগুলো সারাবছরই এমন থাকে? হয়তো থাকে, হয়তো থাকে না।এই বনেই সারাক্ষণ এক অদ্ভুত মায়া খেলা করে বেড়ায়। সে এক অপূর্ব প্রেমময় খেলা। মর্মর এ বনেই গাছের কচি ডালে ডালে উড়ে বেড়ায় ছোট্ট টুনটুনি। দোয়েল, শ্যামা, বুলবুলিরা গানের আসর জমায়। কোকিল কুহু কুহু রব তোলে। ডালে ডালে উড়ে বেড়ায় দলছুট কাঠবিড়ালী। প্রজাপতি রংধনুর সাতরং ছড়ায়। মেঘেরা বৃষ্টি হয়ে নেমে আসে। ছুঁয়ে যায় গাছপালার দেহপল্লব মিষ্টি মাটিকে। এভাবে সারাবছরই এক মৃতপ্রায় বনও সজীব থাকে। ভালোবাসা ছড়ায় সবার মাঝে।হারুন, ম্যানিলা আর হুমায়রা-এই তিনজনও যেন এই পাতাঝরা বনেরই তিনটি মহিরুহ! ধূসর মরুর বুকেও তারা ঠিক ঠিক খুঁজে নেয় কুয়োর সুপেয় পানি। সজীবতা পায় তাদের পাতাঝরা মন!পাতাঝরা মন এক নিরেট ভালোবাসার কাহিনি। সময়ের প্রতিশ্রুতিশীল লেখক সাইফুল ইসলাম জুয়েলের আশ্চর্য রহস্যপ্রিয়তায় রোমান্সের সাথে রোমাঞ্চের মিশেলে উপন্যাসটি হয়ে উঠেছে আরও বেশি জীবন্ত। অবশ্য কোনো সিরিয়াসধর্মী পাঠকের জন্য নয়। যারা ভালোবাসতে কিংবা ভালোবাসাতে পছন্দ করেন, স্রেফ তাদেরই জন্য… একরাশ ভালোবাসা-সহ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাতাঝরা মন”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart