পাসওয়ার্ড

Stock: In Stock
SKU:9789849122593
Sale ends in:

৳ 135.00

Buy Now
Compare

মৃত পথযাত্রী অজ্ঞান তরুণের অনুভব নিয়ে যাদুকরী ভাষায় কোনো গল্পের সুর রিয়ালিজমকে মর্মস্পর্শী করে রাখার জন্য ‘পাসওয়ার্ড’ গল্পটি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখার পাশাপাশি জীবনের নির্মম বাস্তবতাকে মূর্ত করে। জীবনের নির্মমতাকে নির্মোহ ভঙ্গিতে এত আবেগময় করে যে সৃষ্টি করা যায় তার অনবদ্য উদাহরণ ‘পাসওয়ার্ড’ নামের গল্পটি। ভিন্ন মাত্রার এই সৃষ্টি কাজী রাফির সৃজনশীলতার অনবদ্য সক্ষমতাকেই নির্দেশ করে। স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কের মাঝেও থাকে আড়াল। মনোস্তাত্তিক ‘আড়াল’ গল্পের রসায়নে গল্পকার পরকীয়া সম্পর্ককে প্রতীকের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছেন যেন এই সম্পর্কগুলোর মাঝে বিরাজমান সব আড়াল সমাজের এক একটি ক্ষত উন্মোচন করতে করতে আমাদের পরিশেষে দাঁড় করিয়ে দেয় জীবন নিয়ে খেলা করা কোনো এক অদৃশ্য আড়ালের সামনে। গ্রন্থের প্রতিটি গল্প আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। একটি গল্প অন্য আরেকটি গল্পের চেয়ে একেবারে আলাদা হয়েও একখানে এই গল্পগুলোর সূত্র গাঁথা আর তা হলো গল্পকারের নিজস্ব ভাষার স্বতন্ত্রতা এবং গতিময়তা। ধনুকের মতো টান টান বাক্যগুলো পাঠককে শুধু বুঁদ করে রাখে না সাথে সাথে তার বোধের মাঝে রেখে যায় গভীরতর এক অনুভব আর ভালোবাসা। ‘উত্থান’ গল্পের অনেক অশ্লীল শব্দ তাইতো অশ্লীল না হয়ে যায় পাঠকের একান্ত নিজস্ব অনুভবে জেগে উঠা সামাজিক অবক্ষয় আর মূল্যবোধহীনতার বিরুদ্ধে তাদের প্রতিবাদের ভাষা। কাজী রাফির ভাষা হয়ে যায় পাঠকের আপন চেনা ভুবনের একান্ত ফিসফিস কথোপকথোন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাসওয়ার্ড”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart