অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বানপ্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ,ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনাছন্দোহীন পাষাণের বক্ষ-’পরে; আনিলে বেদনানিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে।সেদিন অম্বর-মাঝেশ্যামে নীলে মিশ্রমন্ত্রে স্বর্গলোকে জ্যোতিষ্কসমাজেমর্তের মাহাত্ম্যগান করিলে ঘোষণা। যে জীবনমরণতোরণদ্বার বারম্বার করি উত্তরণযাত্রা করে যুগে যুগে অনন্তকালের তীর্থপথেনব নব পান্থশালে উড়াইলে নিঃশঙ্ক গৌরবেঅজ্ঞাতের সম্মুখে দাঁড়ায়ে। তোমার নিঃশব্দ রবেপ্রথম ভেঙেছে স্বপ্ন ধরিত্রীর, চমকি উল্লসিনিজেরে পড়েছে তার মনে-দেবকন্যা দুঃসাহসীকবে যাত্রা করেছিল জ্যোতিঃস্বর্গ ছাড়ি দীনবেশেপাংশুম্লান গৈরিকবসন-পরা, খ- কালে দেশেঅমরার আনন্দেরে খ- খ- ভোগ করিবারে,দুঃখের সংঘাতে তারে বিদীর্ণ করিয়া বারে বারেনিবিড় করিয়া পেতে। মৃত্তিকার হে বীর সন্তান,সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদানমরুর দারুণ দুর্গ হতে; যুদ্ধ চলে ফিরে ফিরে;সন্তরি সমুদ্র-উর্মি দুর্গম দ্বীপের শূন্য তীরেশ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায়,দুস্তর শৈলের বক্ষে প্রস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায়বিজয়-আখ্যানলিপি লিখি দিলে পল্লব-অক্ষরেধুলিরে করিয়া মুগ্ধ, চিহ্নহীন প্রান্তরে প্রান্তরেব্যাপিলে আপন পন্থা…-রবীন্দ্রনাথ ঠাকুর






Reviews
There are no reviews yet.