২৮১২ সাল।
পৃথিবীর প্রেসিডেন্ট জ্যাক নেলসন সিসিন গ্রহ থেকে পৃথিবীতে ফিরছিলেন। তাঁর সাথে তাঁর চৌদ্দ বছর বয়সি একমাত্র ছেলে হ্যারি এবং হ্যারির খেলার সাথি রোবট কিকি। মহাশূন্যে ভয়ংকর প্রাণী ইকুটরা হঠাৎই তাদের স্পেসশিপ আক্রমণ করে। জীবন বাঁচাতে ঘটনাক্রমে তারা এসে পড়ে নিটিন গ্রহে। নিটিন গ্রহে অবতরণের ধকল সহ্য করতে না পেরে জ্ঞান হারায় হ্যারি। চোখ খুলে দেখে তার বাবা তার উপর ঝুঁকে আছে। অনেক কষ্টে উঠে বসে সে। আর তখনই তার চোখ পড়ে পাশে। বিস্মিত হয়ে দেখে যে পাশেই তার আর একজন বাবা শুয়ে আছে। অর্থাৎ তার চোখের সামনে এখন তার দুজন বাবা, একজন তার সামনে, অন্যজন তার পাশে। তার মানে পৃথিবীর প্রেসিডেন্টও এখন দুজন। ভাবতেই হ্যারির মাথাটা গুলিয়ে ওঠে। এরই মধ্যে প্রিয় রোবট কিকি জানায় গভীর ষড়যন্ত্র চলছে পৃথিবীর প্রেসিডেন্টকে নিয়ে। যে-কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। হ্যারি দ্বিধান্বিত। কে তার বাবা? আর কেনই-বা তারা দুজন? রহস্যের আরও গভীরে পৌঁছে সে জানতে পারে এখন আর তার বাবা পৃথিবী পরিচালনা করছে না। পৃথিবী পরিচালনা করছে তার বাবার মতো দেখতে আরও একজন যাকে কি না নির্দেশনা দিচ্ছে ইক্টোপাস নামের এক রোবট। তাহলে তার বাবা কোথায়? কোথায় পৃথিবীর সত্যিকারের প্রেসিডেন্ট জ্যাক নেলসন? আর কেইবা এই ইক্টোপাস, যে কি না একজন একজন করে হত্যা করে চলছে পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের।







Reviews
There are no reviews yet.