ভূপৃষ্ঠ বাসযোগ্য সময়কাল থেকে সুখ, নিরাপত্তা, শান্তি এবং সর্বোপরি অর্থনৈতিক কারণে ফল্গুধারার মতো মানব জাতির অভিবাসন অবিরত বয়ে চলেছে। প্রয়োজনের তাগিদে পৃথিবীর যে কোনো দেশের মানুষ নিজ দেশ ছেড়ে সব স্মৃতি ও আবেগ তুচ্ছ করে ঘর বাঁধে প্রবাসে। জলস্রোত যেমন- নালা, খাল, নদী, সাগরে এবং অতঃপর ক্রমানুসারে সাগর থেকে মহাসাগরে গিয়ে তার নিজস্ব সত্তা বিলীন করে একাকার হয়ে যায়, ঠিক তেমনি ছোট দেশগুলো থেকে সাদা-কালো জনস্রোত এভাবে বড় দেশগুলোতে এসে সেখানকার সংস্কৃতি ও সামাজিক ধারার সাথে মিশে, তৈরি হয় এক মিশ্র সমাজব্যবস্থা। প্রশান্ত মহাসাগরের দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়ার ঈশান কোণের শহর সিডনি যেখানে লেখকের কেটেছে প্রায় এক যুগ। লেখকের দেখা প্রবাসের সেই দিনগুলোর কিছু সময়, কিছু স্থান আর তাঁর অনুভূত প্রবাসীদের অস্তিত্ব ও আত্মপরিচয় সঙ্কট, সংগ্রাম এবং তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো এই বইটির মূল উপকরণ। লেখাগুলো খ- খ- আকারে বিভিন্ন সময়ে কর্ণফুলী নামে সিডনির একটি ওয়েব পত্রিকাতে প্রকাশিত হয়েছিল।







Reviews
There are no reviews yet.