টর্চ লাইটের আলো রাস্তায় পড়তেই তিনি দেখলেন, মাঝ রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। পুরুষ না নারী বোঝা যাচ্ছে না। তিনি কৌতূহলী হয়ে মানুষটির দিকে এগিয়ে গেলেন। কে, কে? ওখানে কে দাঁড়িয়ে? দুবার বলার পরও ওদিক থেকে উত্তর মিলল না। তিনি আর একটু এগোতেই দেখলেন, রাস্তার ঠিক মাঝখানে মাটি থেকে দুই-তিন ফুট শূন্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির মুখের দিকে আলো ফেলতেই নলিনীবাবু বিকট স্বরে চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। তিনি টর্চ লাইটের আলোয় স্পষ্ট দেখলেন, যে মানুষটি মাটি থেকে শূন্যে দাঁড়িয়ে আছে তার মাথা নেই। দেহ থেকে মাথা কেটে ফেলা হয়েছে। কাটা স্থান থেকে রক্ত পড়ছে। মাথা কাটা লাশটা রাস্তায় শূন্যে ভেসে চারদিকে ঘুরছে।







Reviews
There are no reviews yet.