বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টিতেও ওই বহুমাত্রিকতার প্রকাশ খুব স্পষ্ট। যেমন সাহিত্যের বিভিন্ন শাখাÑÑকবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদিতে বা চিত্রশিল্পে তার স্বচ্ছন্দ ও গুণগত বিচরণ তেমনি প্রবন্ধের বিষয় বিচারেও ব্যাপক ভিন্নতা। সমাজ, রাজনীতি, ভাষা ও বিজ্ঞান, স্বদেশ ও স¤প্রদায়, মায় চিত্রকলার মতো বিচিত্র বিষয় নিয়ে তার রচনার সংখ্যা কম নয়। সর্বোপরি গ্রামোন্নয়ন ও পল্লীপুনর্গঠন নিয়ে অভিনব ভাবনা ও হাতে-কলমে উদাহরণ তৈরি একজন প্রতিভাবান রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব।
‘বহুমাত্রিক রবীন্দ্রনাথ’ শীর্ষক বইটিতে রয়েছে উল্লিখিত বেশ কিছু বিষয়ে রবীন্দ্রভাবনার প্রকাশ লেখকের বিচার-বিশ্লেষণের আলোকে। এ ছাড়াও এতে রয়েছে রবীন্দ্রনাথের সমবায় ভাবনা, গ্রামীণ প্রকৃতির দৃশ্যরূপ, রবীন্দ্র-দৃষ্টিতে নারীর অধিকার-বিতর্ক, সভ্যতার সংকট নিয়ে রবীন্দ্রভাষ্য ও শিলাইদহ-পতিসরে রবীন্দ্রনাথ ইত্যাদি বিচিত্র বিষয় নিয়ে রবীন্দ্রচেতনার উদ্ঘাটন। সর্বোপরি ভাববাদী ও জীবনবাদী রবীন্দ্রচেতনার বিচার এবং তার চৈতন্যের পর্বান্তরযাত্রা বিষয়ক বয়ান।
খুব সংক্ষেপে বিচিত্র ও বহুমাত্রিক চেতনার রবীন্দ্রনাথকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইটিতে।







Reviews
There are no reviews yet.