বাংলা শিশুতোষ ছড়া ও কবিতা বিষয় ও প্রকরণ

Stock: In Stock
SKU:9789844141032
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

গ্রন্থটির শিরোনাম করা যেত ‘চিরায়ত ছড়া ও কবিতা’ । শিশু ও কিশোর বয়সে আমাদের সকলকেই আন্দোলিত করেছে এসব ছড়া ও কবিতা। যৌবন কিংবা পড়ন্ত বেলাতেও এর আবেদনের কোনো ঘাটতি নেই।

এর অনেক কবিতা আমাদের পাঠ্যবইয়ের মধ্যেও ছিল । কিন্তু অনেক কবিতা এখন আর আগের মতো পাঠ্য বইয়ে নেই। তবে বেশির ভাগ ছড়া-কবিতাই উপদেশমূলক কিংবা শিক্ষামূলক বলে এতে ছড়িয়ে আছে আদর্শবাদিতা, যার প্রভাব কম-বেশি আমাদের সকলের মধ্যেই আছে।

প্রায় সকল শিশু-কিশোরকে তার শৈশব এবং কৈশোর থেকে একটা মূলবোধ নিয়ে বড়ো হতে সাহায্য করেছে এসব ছড়া-কবিতা।

আজকের দিনেও এর প্রাসঙ্গিকতার কমতি নেই ।বরং বর্তমান প্রজন্মে এসব ছড়া-কবিতার মূল্যবোধকে ছড়িয়ে দেওয়া একান্ত প্রয়োজন মনে করছেন অনেকেই। এছাড়া এ সংকলনের আরো একটি উদ্দেশ্য রয়েছে বড়োদের জন্য হারিয়ে যাওয়া দিনের ছড়া-কবিতার স্মৃতি রোমন্থন করা।

বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য এসব ছড়া-কবিতা যুগপৎ প্রাসঙ্গিক ও জরুরি। এসব ছড়া কবিতায় লুকিয়ে আছে ইতিহাস, সামাজিক মূল্য, আচার-সংস্কার। এমনকি এতে ব্যবহৃত উপমা-অলংকার পর্যন্ত বিস্ময়কর এক সৃষ্টি হিসেবে চিরন্তন মর্যাদা লাভ করে আছে বাংলা সাহিত্যে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাংলা শিশুতোষ ছড়া ও কবিতা বিষয় ও প্রকরণ”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart