বাঙালি জাতি পৃথিবীর অন্যান্য জাতির চেয়ে কোনো অংশে খাটো নয়। বাঙালির রয়েছে হাজার বছরের ইতিহাস। এ জাতিতে জন্ম নিয়েছেন অসংখ্য মনীষী, যাঁরা শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি- রাজনীতি-অর্থনীতি-সহ জ্ঞানবিজ্ঞানের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বব্যাপী বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। তাঁরা আমাদের গৌরব। ভবিষ্যৎ প্রজন্মের দিশারি। তাঁদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে বিশ্বজয়ের লক্ষ্যে। কুড়িজন বিখ্যাত বাঙালি মনীষীর ছেলেবেলা নিয়ে বইটি রচিত। তাঁদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব-কৈশোরে স্বভাবচরিত্র, পারিবারিক পরিবেশ, পড়ালেখা, তিক্ত-মধুর নানা অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। রচনার ভাষাকে শিশু-কিশোর উপযোগী করে লেখা হলেও বড়োদের জন্যও সুখপাঠ্য।







Reviews
There are no reviews yet.