যুদ্ধজয়ের দিন যে ছেলে জন্মেছে, সে ছেলে হলো বিজয়। এই নামটাই সকলের মনে একসঙ্গে নাকি এসেছিল। অবশ্য সবাই তার নাম ‘বিজয়’ না রেখে ‘জয়’ও রাখতে পারত, দুটো নামের মানে তো একই। কিন্তু, ‘জয়’ রাখলে ভারি একটা মুশকিলে পড়ত সে। মুশকিলটা এই যে, সবাই ভাবত তার নামটা বাংলা নয়, ইংরেজি শব্দ।







Reviews
There are no reviews yet.