একজনকে বললাম- সব সময় হাসবেন। কারণ, হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো।ভদ্রলোক বললেন- হাসব। তবে সব সময় হাসতে পারব না। বিশেষ করে শীতের দিনে হাসা অসম্ভব। আমি জিজ্ঞেস করলাম- কেন? শীতে ঠোঁট ফাটে, এজন্য?ভদ্রলোক বললেন- জি না। শীতের দিনে হাসলে দাঁতে শীত লাগে।তার মানে, এমন বেরসিক পাবলিকও আছে, যারা দাঁতে শীত লাগার ভয়ে হাসতে চায় না। দেশ এবং দেশের বাইরে আরো যত কিসিমের বেরসিক আছে, যারা একদমই হাসতে চায় না, তাদের জন্য এই বই- ‘বিরতিহীন হাসি’।ও হ্যাঁ, বইটা কিন্তু রসিকদের জন্যও।







Reviews
There are no reviews yet.