১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল প্রকৃতই একটি জনযুদ্ধ। কারণ এতে এদেশের নারী-পুরুষ সমানভাবে ঝাঁপিয়ে পড়েছিল। দেশমাতৃকার সম্মান রক্ষার্থে, দেশের মান রাখতে গিয়ে পাকিস্তানি হানাদার, রাজাকার, আল-বদর, আল-শামসের হাতে বাঙালি নারীদের এক উল্লেখযোগ্য অংশ নির্যাতিত ও নিপীড়িত হয়েছিল, হারিয়েছি তাঁদের মূল্যবান সম্ভ্রম। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই লাঞ্ছিত নারীদের ‘বীরাঙ্গনা’ আখ্যা দিয়ে সমাজে যথাযথ পুনর্বাসনের চেষ্টা করেছিলেন কিন্তু সমাজ কি তাদের গ্রহণ করেছিল? ‘বীরাঙ্গনাদের কথা’ বইয়ে সুরমা জাহিদ সমাজের নানা স্তরে বীরাঙ্গনাদের দীনহীন অবস্থাকে তুলে ধরেছেন। ইতিহাসের প্রয়োজনে এখানে উঠে এসেছে এমন সব তথ্য যাকে এড়িয়ে গিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নির্মাণ অসম্ভব। মহান মুক্তিযুদ্ধের প্রায় চার দশক যখন পূর্ণ হচ্ছে তখন ‘বীরাঙ্গনাদের কথা’ আমাদের অতীতের সাথে সাক্ষাৎ ঘটানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে নারীর অবস্থানকে নতুন আলোয় উদ্ভাসিত করবে।







Reviews
There are no reviews yet.