যেমন বুদ্ধিজীবীর সংজ্ঞা নিয়ে তেমনি সাহিত্য সংস্কৃতিচর্চার প্রেক্ষাপটে তার সামাজিক দায়বদ্ধতা প্রকাশের রকমফের নিয়ে নান্দনিক ভুবনে বিতর্ক কম নয়। বিশেষ করে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে বুদ্ধিজীবীর গ্রহণযোগ্য ভূমিকা নিয়েও রয়েছে ভিন্নমত ও বিতর্ক।
এমন এক পরিপ্রেক্ষিতে পাকিস্তান আমলের পূর্ববঙ্গে এবং স্বাধীন বাংলাদেশে বুদ্ধিজীবীর সাংস্কৃতিক ভূমিকা নিয়ে প্রিয়-অপ্রিয় প্রসঙ্গের আলোচনা-সমালোচনা করেছেন আহমদ রফিক ‘বুদ্ধিজীবীর সংস্কৃতি বনাম জনসংস্কৃতি’ বইটিতে। বইয়ের নাম থেকে বোঝা যায় বুদ্ধিজীবীর জনসংস্কৃতিমূলক চর্চা এ আলোচনার অন্যতম প্রধান বিষয়।
বাংলাদেশে ভাষা-আন্দোলন, জাতীয়তাবাদী ও প্রগতিবাদী আন্দোলনের তুলনামূলক প্রেক্ষাপটে বুদ্ধিজীবীর ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে আলোচনায় শ্রেণিচেতনা, শ্রেণিস্বার্থ ও শ্রেণি সংগ্রামের বিষয়টি যেমন আলোচনায় প্রাধান্য পেয়েছে তেমনি শ্রেণিবৈষম্যের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী চেতনার শাসকশ্রেণির চরিত্র বিশ্লেষণের চেষ্টাও চলেছে এ বইতে।
বিভাগোত্তর পূর্ববঙ্গের দুই কালপর্বে বাঙালি শিক্ষিত শ্রেণির সামাজিক-রাজনৈতিক- সাংস্কৃতিক চরিত্রেরও আভাস মিলবে পরিবর্ধিত নতুন সংস্করণের এ বইটিতে। এ নয়া পর্বে যথারীতি বইটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে অনিন্দ্য প্রকাশ।







Reviews
There are no reviews yet.