অনেক পুরাতন কথা, ‘মানুষকে বোঝা অনেক কঠিন কাজ’। কিন্তু বাড়ির পোষা বেড়ালটা সারাবাড়িময় অবাধ বিচরণে বিছানার উপরে-নিচে বা এককোণে ঘাপটি মেরে সবার সব গল্প ও গোপনসব কথার সাথে সবাইকে বুঝেও ফেলে বোধহয় সবচেয়ে বেশি। তেমনি বেড়ালের মত করে আমি নিজেও চুপচাপ সমাজের পরতে পরতে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা ঘটনাগুলো বোঝার চেষ্টা করেছি। কখনওবা অন্দরে ঢুকে আড়াল থেকে বোঝার চেষ্টা করেছি সম্পর্কের ভিতর বাহির ও নানান টানাপোড়েন। বেড়াল হয়ে কখনও সামনের মানুষটার কোলে বসে নিজেকে, কখনও নিজে হয়ে বোঝার চেষ্টা করেছি সামনের মানুষটার আনন্দ, কষ্ট, উৎকন্ঠা, হতাশা, ভালবাসা, ঘৃণা, আবেগগুলো। আর সেসব গল্পই তুলে এনেছি আমার কবিতায়।‘কবিতার প্রয়োজনে কবি নিজেকেও ছাড়ে না’। তাই তো নিজের ভাল খারাপ গুনের সাথে মিমাংসা না করে সমাজের বিরাজমান চরিত্রগুলোর সাথে বদলে যাওয়া পরিবেশ পরিস্থিতি ও প্রেক্ষাপটে নিরপেক্ষ দৃষ্টিতে অতিনিরবে অবলোকন করেছি জোৎস্না, নদি, আগুন, নারী এবং প্রতিটি ঋতুর পালাবদল। কবিতার প্রয়োজনে বেড়াল হয়ে নিঃশব্দে ঢুকে পড়েছি মানুষের নিঃসঙ্গতায়, আড্ডায়, উৎসবে, উত্থান পতন ও বেড়ে ওঠায়। ঢুকে পড়েছি এমনকি জানালার একটু ফাঁক গলে বেডরুম থেকে শুরু করে রান্নাঘরে, দুরূহসব সম্পর্কের মাঝে। ছোঁ মেরে তুলে এনেছি সেসব গল্পগুলো আমার বেড়াল কাব্যে।







Reviews
There are no reviews yet.