বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন

Stock: In Stock
SKU:9847008201357
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন শীর্ষক গ্রন্থটি মৌপালক, উন্নয়নকর্মী, শিক্ষার্থী এবং মৌমাছি সম্পর্কে যাদের অদম্য কৌতূহল রয়েছে তাদের জন্য প্রণীত। পাশাপাশি বইটি মৌমাছিদের নিয়ে কাজ করার আনন্দ এবং কীভাবে মৌখামার হয়ে উঠতে পারে প্রাকৃতিক আরোগ্যনিকেতন বা সুখ ও স্বাস্থ্যের সত্যিকারের উৎস সে বিষয়ে পাঠকদের সহায়তা করবে। এছাড়া মৌমাছি সংরক্ষণ ও তাদের প্রতি মমত্বরোধ জাগিয়ে তোলার ক্ষেত্রেও বইটি উল্লেখযোগ্য অবদান রাখবে।কৃষিভিত্তিক বাংলাদেশে মৌমাছি পালন একটি অন্যতম সম্ভাবনাময় কার্যক্রম হিসেবে পরিগণিত হয়ে থাকে। পরাগায়নের মাধ্যমে ফল ও ফসলের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর বাড়তি আয়ের সংস্থান এবং গুণগত মানসম্পন্ন মধু উৎপাদনসম্পর্কিত গ্রন্থের অভাব মেটাতে গ্রন্থটি সহায়ক হবে।মৌমাছির জীবনচক্র, মৌখামার স্থাপন, কলোনি ব্যবস্থাপনা, পরিচর্যা, মৌমাছির রোগব্যাধি,  পরাগায়নে সহায়ক ভূমিকা ইত্যাদি সকল বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌখামারের মনমাতানো দারুণ সব কাজের নান্দনিক সুখানুভূতির পাশাপাশি মধু, মৌ-বিষ, রয়েল জেলি, মৌ-আঠা, মোম, পরাগ ইত্যাদির চিকিৎসাক্ষেত্রে ও রোগ-প্রতিরোধক হিসেবে যথাযথ ব্যবহার এবং মধু নিয়ে নানাবিধ বৈচিত্র্যপূর্ণ খাবার ও তরল পানীয় তৈরির পদ্ধতিসমূহ গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে।গ্রন্থটিতে অধুনা প্রচলিত শব্দসমূহের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে এবং বিষয়ভিত্তিক যথাসম্ভব আধুনিক তথ্য সন্নিবেশ করা হয়েছে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart