ভাষা আন্দোলনের ইতিহাস

Stock: In Stock
SKU:9789849122326
Sale ends in:

৳ 190.00

Buy Now
Compare

বাঙালির  জাতীয় জীবনে ভাষা আন্দোলন তুলনারহিত এক তাৎপর্যপূর্ণ ঘটনা। তাৎপর্য আমাদের তৎকালীন সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির বাঁকফেরা পরিবর্তনে যা বায়ান্নর ভাষা-আন্দোলনের উত্তর প্রভাব হিসাবে বিবেচিত। সে প্রভাব গভীরভাবে স্পর্শ করেছে পরবর্তী দশকের জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং উনসত্তরের গণজাগরণ-শেষে একাত্তরের স্বাধীনতার লড়াইকে। যে-লড়াইয়ের পরিণাম স্বাধীন বাংলাদেশ।

এ আন্দোলন ও ঘটনাবলীর সংক্ষিপ্ত বিচারে এর সাফল্য, অন্তর্নিহিত দ্ব›দ্ব এবং প্রাপ্তি অপ্রাপ্তির রাজনৈতিক সামাজিক কারণ ও পরিস্থিতি তুলে ধরেছেন লেখক ইতিহাসের নির্মোহ দৃষ্টিতে। তাতে ক্ষেত্র বিশেষে অপ্রিয় সত্যের প্রকাশ ঘটেছে। প্রাসঙ্গিকভাবে উল্লিখিত হয়েছে মাতৃভাষার গুরুত্ব, জাতি-জাতীয়তার সাথে এর আত্যন্তিক সম্পর্ক, সর্বোপরি এমন বাস্তব-বিচার যে ভাষাও হতে পারে মুক্তি সংগ্রামের প্রেরণা।

অতি সংক্ষিপ্ত পরিসরে উল্লিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হওয়ায় পাঠক অপেক্ষাকৃত অল্প সময়ের পাঠে বিস্তারিত ইতিহাসের মূল সূত্রগুলোর পরিচয় পাবেন লেখকের রচনার গুণে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভাষা আন্দোলনের ইতিহাস”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart