রহস্যঘেরা একটি দেশ। সার্বিক উন্নয়নের উপকরণের কোনো ঘাটতি নেই সে দেশে; কিন্তু উন্নয়নের প্রধান অন্তরায় দেশটির ভূতুড়ে পাহাড় যা সৃষ্টি করেছে সেখানে বিভীষিকাময় পরিবেশ। ভয়ংকর ভূতুড়ে পাহাড়ের আতঙ্কে লোকজন ঘর থেকে বের হতে চায় না। দেশজুড়ে শুধু অশান্তি আর অশান্তি! ভূতাতঙ্ক শুধুই ভূতাতঙ্ক! রহস্যঘেরা এ দেশের ভূতুড়ে পাহাড়ের ভয়ংকর, অদ্ভুত ভূতদের দমনে কেউই এগিয়ে আসে না। অবশেষে সে দেশের প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত সাহসী, দুরন্ত লীন এগিয়ে আসে ভূতুড়ে পাহাড়ের ভূত আবিষ্কারে। তার অভিযানে সৃষ্টি হয় বিবিধ প্রতিবন্ধকতার। প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সফল হয় লীন তার দুঃসাহসী অভিযানে।







Reviews
There are no reviews yet.