ব্রুনাই নদী বনের ভেতর দিয়ে সাগরে গিয়ে পড়েছে। আমাদের ভ্রমণতরী বনের ভেতর দিয়ে দ্রুতগতিতে যেতে থাকে। দু’পাশে সবুজের সমারোহ। জোয়ারের পানিতে বনের ভিতর পানি থই থই করে। অক্টোবর মাসে আমরা সুন্দরবন ভ্রমণ করে এসেছি। দেখতে ঠিক সেরকমই মনে হচ্ছিল। রুনা হঠাৎ বলে ওঠল, ওই যে গোলপাতা, সুুন্দরবনের মতো। আমি বললাম, হ্যাঁ, এই বনটাও ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে গাছগাছালির ধর্মও প্রায় সুন্দরবনের মতো। বিশাল বিশাল গাছও রয়েছে এ বনে। তবে বাংলাদেশের মতো গাছ কাটার লোক নেই; সেই জন্যই এত ঘনবন। আমাদের ভ্রমণতরীতে আমরা ছাড়াও আর জন পনেরো দর্শনার্থী রয়েছেন। বনের ভেতরের শান্ত সবুজ পানির বুক চিরে সাঁই সাঁই করে আমাদের ভ্রমণতরী এগিয়ে চলে। তরীর সৃষ্ট ঢেউগুলো নদীর তীরে গিয়ে বনের ভেতরে ধীরে ধীরে হারিয়ে যায়। বনের ভেতরে নদী বেশি প্রশস্তÍ নয়। অপরদিক থেকে একটি ভ্রমণতরী আমাদের পাশ কেটে যাওয়ার সময় পানি যে ঢেউ উঠল তাতে আমরা দুলে উঠলাম।







Reviews
There are no reviews yet.