মাধ্যরাতের টক শো : নেপথ্যের কথা (২০১৫)টকশো প্রযোজনা করতে গিয়ে প্রায় প্রতিদিনই নানান রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন লেখক।সেই অভিজ্ঞতাগুলো ছিল কোনোটা সুখকর আবার কোনোটা ছিল খুবই বেদনাদায়ক। একেকটি অনুষ্ঠান নিয়ে চরম উত্তেজনায় থাকেন টক শো সংশ্লিষ্টরা।পর্দায় যা ঘটে, অথিতিরা যা বলেন সবই দর্শক দেখেন এবং শোনেন। কিন্তু একটি অনুষ্ঠানের পিছনে অনেক অজানা গল্প তৈরি হয় যা কখনোই সংশ্লিষ্টরা ছাড়া দর্শক বা অন্য কেউ জানেন না। সেই সব নেপথ্যের অভিজ্ঞতা সাবলীল বর্ণনায়, সহজ ভাষায় তুলে এনেছেন লেখক।আশা করছি, যারা টিভি পর্দায় নিয়মিত টক শো দেখেন তাঁরা কিছুটা হলেও এই বইটি থেকে নেপথ্যের উত্তেজনার আঁচ পাবেন।-প্রকাশক







Reviews
There are no reviews yet.