ইমরান অবাক হয়ে তাকিয়ে আছে পরির দিকে। ধীরে ধীরে অপূর্ব সুন্দর পরির চেহারাটা বিকৃত হয়ে যাচ্ছে। কাঁপতে শুরু করেছে সমস্ত শরীর। চোখের মণি দুটোও আর আগের মতো নেই, বড়ো হয়ে চোখের ভিতর চক্রাকারে ঘুরতে শুরু করেছে। তারপর হঠাৎই হাত-পাগুলো নিজে থেকেই বেঁকে যেতে শুরু করল। সেইসাথে মুখ দিয়ে গোঁ গোঁ অদ্ভূত একটা শব্দ বের হতে লাগল। ইমরান বুঝতে পারল ভয়ানক কষ্ট হচ্ছে পরির, কিন্তু কী করবে সে? এদিকে ইমরান জানতে পারল পরি তাকেই হত্যা করতে পারে। কী ভয়ংকর কথা! যাকে সে বাঁচানোর চেষ্টা করছে সেই কি না তাকে হত্যা করবে!
শেষ পর্যন্ত কী ঘটেছিল ইমরান আর পরির জীবনে?







Reviews
There are no reviews yet.