মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার

Stock: In Stock
SKU:978 984 526 002 2
Sale ends in:

৳ 225.00

Buy Now
Compare

প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী একটা কাগজ বের করতেন-‘সাপ্তাহিক সময়’ নব্বইয়ের শুরুতে এর সম্পাদক ছিলেন ডঃ জাহেদা আহমদ। আমি ছিলাম সেই কাগজের নিউইয়র্ক প্রতিনিধি। আমি সেখানে প্রায় নিয়মিত লিখতাম। ঐ কাগজেই ‘মূলধারায় চলেছি’ শিরোনামে একটি কলাম লিখতেন শহীদ জননী জাহানারা ইমাম।আমি তাঁর সম্পর্কে বিশদ জেনেছিলাম সরদার ফজলুল করিমের ‘রুমীর আম্মা ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থটি পড়ে। তারও আগে পড়েছিলাম তাঁর লেখা ‘একাত্তরের দিনগুলি’।শহীদ জননী আমার জীবনে একটি বড়ো প্রভাব ফেলেছেন। তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের যে ডাক দিয়েছিলেন, আমি ছিলাম এর একজন মাঠকর্মী। তিনি আমাকে কলাম লিখতে উদ্বুদ্ধ করেছেন। তাঁর অনুপ্রেরণায় আমি লিখেছি অনেকগুলো নিবন্ধ। যা দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।আমি মনে করি, প্রবন্ধ মানুষের মননকে ধীরলয়ে শাণিত করে। বিশ্বসাহিত্যের প্রবন্ধ শাখা আমাকে সাক্ষ্য দিয়েছে, নিবন্ধেই উঠে আসে সমাজ, রাজনীতি, অর্থনীতি, প্রজন্ম, পরিবেশ, স্বাধীনতা, সংবাদমাধ্যম ইত্যাদি বিষয়ে মানুষের পরিচিন্তন।আমার লেখা প্রবন্ধ থেকে বাছাই করে কিছু প্রবন্ধ এই গ্রন্থে সন্নিবেশিত হলো। বইটি প্রকাশে দেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থা ‘অনিন্দ্য প্রকাশ’ যে উদারতা দেখিয়েছে সেজন্য এর কর্ণধার আফজাল হোসেন-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।বলে রাখি, আমার ভাবনার সাথে অন্য কারো ভাবনার ভিন্নমত থাকতেই পারে।আমি আমার স্বচক্ষে দেখা মহান মুক্তিযুদ্ধের চাওয়া-পাওয়াকেই তুলে ধরতে চেয়েছি সমকালীন প্রজন্মের কাছে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart